প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১, ২০২৬, ৭:২০ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৮, ২০২৬, ১১:১৭ এ.এম
কুড়িগ্রামে রবীন্দ্রজয়ন্তীতে সাংস্কৃতিক জোয়ার, বর্ণিল আয়োজনে পালিত হলো রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১৬৫তম জন্মবার্ষিকী

- কুড়িগ্রামে রবীন্দ্রজয়ন্তীতে সাংস্কৃতিক জোয়ার, বর্ণিল আয়োজনে পালিত হলো রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১৬৫তম জন্মবার্ষিকী
মোঃ জাফর আহমেদ কুড়িগ্রাম জেলা সংবাদদাতাঃ
নানা আয়োজনের মধ্য দিয়ে কুড়িগ্রাম জেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (৮ মে) বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে ‘আই লাভ কুড়িগ্রাম’ চত্বরে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কবিগুরুর জীবন, সাহিত্যকর্ম ও মানবতাবাদী দর্শন নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিএম কুদর-এ-খুদা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কুড়িগ্রাম জেলা শাখার যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, আনোয়ার হোসেন, জেলা ছাত্রদলের সদ্য সাবেক সভাপতি আমিমুল ইহছানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য, সংগীত ও দর্শন আজও বাঙালির সংস্কৃতি ও চেতনার অন্যতম প্রেরণার উৎস। তাঁর সৃষ্টিকর্ম নতুন প্রজন্মকে আলোকিত সমাজ গঠনে পথ দেখাবে।
পরে সাংস্কৃতিক পর্বে স্থানীয় শিল্পীরা পরিবেশন করেন রবীন্দ্রসংগীত, কবিতা আবৃত্তি ও নৃত্য। শিশু শিল্পীদের প্রাণবন্ত পরিবেশনায় অনুষ্ঠানস্থলে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬