শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়
মোতাহার হোসেন
শেরপুর স্টাফ রিপোর্টার
শেরপুরে ১০ মে ২০২৬ খ্রি. তারিখে জেলা প্রশাসকের কার্যালয় (রজনীগন্ধা) হলরুমে শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিনের
সভাপতিত্বে
উপদেষ্টামণ্ডলীর সদস্য হিসেবে উপস্থিত ছিলেন ১৪৫ শেরপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মাহমুদুল হক রুবেল; ১৪৪ শেরপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ ফাহিম চৌধুরী ; ১৪৩ শেরপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য হাফেজ মোঃ রাশেদুল ইসলাম এবং মাননীয় সংসদ সদস্য(সংরক্ষিত মহিলা আসন) মিজ্ সানসিলা জেবরিন।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদ, শেরপুর-এর প্রশাসক জনাব এ,বি, এম মামুনুর রশিদ ; সিভিল সার্জন, শেরপুর জনাব মুহাম্মদ শাহীন; উপপরিচালক স্থানীয় সরকার ও প্রশাসক, শেরপুর পৌরসভা মিজ্ আরিফা সিদ্দিকা ;অতিরিক্ত পুলিশ সুপার, শেরপুর জনাব মোঃ মিজানুর রহমান ভূঁঞা; অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ শাকিল আহমেদ; সভাপতি, প্রেস ক্লাব, শেরপুর জনাব কাকন রেজা; উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ; জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ; জেলা বিএনপি, শেরপুর এর প্রতিনিধি জনাব মোঃ আব্দুল আউয়াল; জামায়াতে ইসলামি বাংলাদেশ, শেরপুর এর আমীর মাওলানা হাফিজুর রহমানসহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনা, সদর হাসপাতালের সেবার মানোন্নয়ন এবং আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নিরাপত্তা ও জনভোগান্তি নিরসনে প্রয়োজনীয় প্রস্তুতি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও হাম ও ডেঙ্গু প্রতিরোধ, মশক নিধন কার্যক্রম জোরদারকরণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তরসমূহকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।