ঠাকুরগাঁও পলিটেকনিকে রোভার স্কাউটসের বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠান ২০২৬ উদ্বোধন
মোঃ নুর আলম সিদ্দীক
জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও।
ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউটস গ্রুপ কর্তৃক আয়োজিত “বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠান ২০২৬” এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ক্রু মিটিংয়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন গ্রুপ সভাপতি।
অনুষ্ঠানে রোভার সদস্যদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ সময় স্কাউটিংয়ের শৃঙ্খলা, নেতৃত্ব, মানবসেবা ও দেশপ্রেমমূলক কার্যক্রমের গুরুত্ব তুলে ধরা হয়। বক্তারা বলেন, রোভার স্কাউটস তরুণদের নৈতিকতা, আত্মবিশ্বাস ও সামাজিক দায়বদ্ধতা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।
দীক্ষা অনুষ্ঠানে নতুন সদস্যদের স্কাউট আদর্শে উদ্বুদ্ধ করা হয় এবং তাঁবুবাস কার্যক্রমের মাধ্যমে বাস্তবমুখী শিক্ষা, দলগত কাজ ও আত্মনির্ভরশীলতার প্রশিক্ষণ প্রদান করা হবে বলে জানানো হয়।
এ সময় প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, রোভার লিডার, সাবেক ও বর্তমান রোভার সদস্যসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই ক্রু মিটিংয়ে আগামী দিনের কার্যক্রম, শৃঙ্খলা রক্ষা ও সফলভাবে তাঁবুবাস সম্পন্ন করার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।
রোভার সদস্যদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে সম্পন্ন