বিসিবির কাউন্সিলর হলেন মির্জা ফয়সাল আমিন, ঠাকুরগাঁওবাসীর প্রত্যাশা এবার ডিরেক্টর পদে
মোঃ নুর আলম সিদ্দীক
জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর ঠাকুরগাঁও জেলা কাউন্সিলর হিসেবে মনোনীত হয়েছেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মানিত সভাপতি, ক্রীড়াবান্ধব ব্যক্তিত্ব ও সকলের প্রিয় মুখ মির্জা ফয়সাল আমিন। তাঁর এ মনোনয়নে জেলার ক্রীড়াঙ্গনে আনন্দ ও উৎসবের আমেজ বিরাজ করছে।
দীর্ঘদিন ধরে তিনি ঠাকুরগাঁওয়ের ক্রীড়া উন্নয়ন, তরুণ খেলোয়াড়দের উৎসাহ প্রদান এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। জেলার ক্রিকেটাঙ্গনের সঙ্গে তাঁর সম্পৃক্ততা ও আন্তরিকতা ক্রীড়াপ্রেমীদের মাঝে বিশেষভাবে প্রশংসিত।
স্থানীয় ক্রীড়ামোদী মানুষ ও বিভিন্ন মহল মনে করছেন, মির্জা ফয়সাল আমিনের মতো একজন ক্রীড়াবান্ধব ব্যক্তিত্ব বিসিবির সঙ্গে যুক্ত হওয়ায় ঠাকুরগাঁওয়ের ক্রিকেট আরও এগিয়ে যাবে। তারা আশা প্রকাশ করেন, আগামী দিনে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করে জেলার ক্রিকেট উন্নয়নে আরও বড় ভূমিকা রাখবেন।
এদিকে তাঁর মনোনয়নে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া সংগঠনের