হবিগঞ্জে ব্যবসায়ীর মোটরসাইকেল সহ ৩ লাখ টাকার মালামাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ
বিশেষ প্রতিনিধি:-
হবিগঞ্জে ব্যবসায়ীকে রাস্তায় আটকিয়ে মোটরসাইকেল সহ ৩ লাখ টাকার মালামাল ছিনিয়ে নেওয়ার অভিযোগে বাহুবল মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বাহুবল উপজেলার সম্ভপুর গ্রামের কাওছার মিয়া নামে এক ব্যবসায়ী একই গ্রামের আব্দুল হক সহ ক'জনকে দায়ী করে এ অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে বাহুবল মডেল থানার এস আই মামুনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মামলায় প্রকাশ,ওই গ্রামের আব্দুল হকের কাছে কাওছার মিয়ার ২৪ হাজার ৫শত টাকা পাওনা ছিল। ওই টাকা ফেরত চাওয়ার ঘটনায় গত ১০মে রাত ১০টার দিকে কবির মিয়ার দোকানের সামনে রাস্তায় কাওছার মিয়াকে আটকিয়ে আব্দুল হক সহ কয়েকজন মিলে মারধর করে এবং তার সাথে থাকা মোবাইল ও মোটরসাইকেল ছিনিয়ে নেওয়া হয়। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে বাহুবল মডেল থানায় অভিযোগ করা হয়েছে।