নান্দাইলে শুরু হলো ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলা//প্রযুক্তির ছোঁয়ায় হাতের মুঠোয় ভূমি সেবা।
হুমায়ুন কবির | বিশেষ প্রতিনিধি, নান্দাইল
"জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ"— এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইলে শুরু হয়েছে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬।
আজ মঙ্গলবার (১৯ মে) উপজেলা ভূমি অফিসের আয়োজনে 'মায়াবন' প্রাঙ্গণে ফিতা কেটে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেমা জান্নাত। আগামী ২১ মে পর্যন্ত এই মেলা চলবে।
মেলার মূল আকর্ষণ ও কার্যক্রম:-
১/ বর্ণাঢ্য র্যালি ও স্টল পরিদর্শন:- উদ্বোধনের পর একটি আকর্ষণীয় র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর অতিথিবৃন্দ মেলায় অংশ নেওয়া বিভিন্ন সেবাধর্মী স্টল পরিদর্শন করেন।
২/ সরাসরি আইনি পরামর্শ:- মেলায় সেবা নিতে আসা সাধারণ মানুষের ভূমি সংক্রান্ত বিভিন্ন জটিল প্রশ্নের উত্তর এবং সরাসরি আইনি পরামর্শ দেন—
১/ ফাতেমা জান্নাত (উপজেলা নির্বাহী অফিসার)
২/ সালাহ উদ্দিন মাহমুদ (সহকারী কমিশনার - ভূমি)
৩/ শেখ আব্দুস সামাদ আজাদ (সাব-রেজিস্ট্রার)
মেলা আয়োজনের মূল লক্ষ্য:-
নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ জানান, এই মেলার মূল উদ্দেশ্য হলো—
১/ জনগণের মধ্যে ভূমিসেবা ডিজিটালাইজেশন সম্পর্কে সচেতনতা বাড়ানো।
২/ অনলাইন ভূমি সেবা ব্যবহারে সাধারণ মানুষকে উৎসাহিত করা।
৩/ ভূমি উন্নয়ন কর সহজে আদায়ে সহায়তা করা।
৪/ ভূমি ব্যবস্থাপনায় শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা।
বিশেষ আহ্বান:- ভূমি সংক্রান্ত যেকোনো তথ্য, ই-নামজারি, বা সেবার জন্য নান্দাইলের সর্বসাধারণ ও ভূমি মালিকদের মেলায় আসার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে।