‘দ্রোহের কবি, প্রাণের কবি নজরুল এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ২৫ ২০২৬ খ্রি. তারিখে জেলা প্রশাসন, শেরপুরের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এঁর ১২৭তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক, শেরপুর মিজ্ ফরিদা ইয়াসমিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদীয় আসন ১৪৫, শেরপুর-৩ ( শ্রীবরদী, ঝিনাইগাতি) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ মাহমুদুল হক রুবেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, শেরপুর জনাব এ. কে. এম জহিরুল ইসলাম এবং জেলা পরিষদ প্রশাসক, শেরপুর জনাব এ.বি.এম মামুনুর রশিদ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাপতি, বার এসোসিয়েশন শেরপুর অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ শাকিল আহমেদ, শেরপুর প্রেসক্লাবের সভাপতি জনাব কাকন রেজা,বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার আমীর মাওলানা হাফিজুর রহমান, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর নেতৃবৃন্দ, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কলাকুশলী এবং সুধীজন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের চেতনা চিরকালীন। যুগে যুগে মানুষের মুক্তি, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় নজরুলের সাহিত্য ও দর্শন প্রেরণার উৎস হয়ে থাকবে এবং তরুণ প্রজন্মকে দেশপ্রেম ও মানবিকতায় উদ্বুদ্ধ করবে বলেও তিনি তার বক্তব্যে উল্লেখ করেন।
আলোচনা সভায় বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও বিদ্রোহী চেতনার বিভিন্ন দিক তুলে ধরেন। পরবর্তীতে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। জেলা প্রশাসক আমন্ত্রিত অতিথিবৃন্দের সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
মোতাহার হোসেন স্টাফ রিপোর্টার শেরপুর