বরিশাল-ঢাকা মহাসড়কের বাটাজোর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায়
উজিরপুর উপজেলা প্রতিনিধি
সবুজ হাওলাদার
একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে ঢাকা থেকে বরিশালগামী তাজ পরিবহনের একটি বাসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উজিরপুর পৌরসভার আব্দুল হাকিম হাওলাদারের বড় ছেলে মোঃ ফিরোজ মাহমুদ (৩৬), তার স্ত্রী মনিরা বেগম এবং তাদের একমাত্র কন্যা জান্নাত আক্তার।
স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।