আলকরা ভাজনকরা সুপার স্টার ক্লাব আয়োজিত ফুটবল টুর্ণামেন্টে ফাইনাল খেলার অনুষ্ঠিত।
জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি : চৌদ্দগ্রাম উপজেলার
আলকরা ইউনিয়নের ভাজনকরা সুপার স্টার ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা পদুয়া হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। খেলায় দুই শক্তিশালী দল শিলরী রাইজিং স্টার ক্লাব বনাম স্বাগতিক ভাজনকরা সুপার স্টার ক্লাবের মাঝে অনুষ্ঠিত হয়। খেলায় ট্রাইবেকারে শিলরী রাইজিং স্টার ক্লাব বিজয় লাভ করেন। খেলায় প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্র শিবিরের সদ্য সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য জগন্নাথদিঘী ইউনিয়নের আমীর শাহাব উদ্দিন, বায়োফার্মা লি: এর একান্টস ম্যানেজার কাজী হুমায়ুন কবিরসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।