বাউফলে ড্রেনের পাইপের টাকা চাওয়া কে কেন্দ্র করে মারামারিতে নিহত -১ আহত -৩ গ্রেফতার -৪।
মোঃ মহসীন হাওলাদার
স্টাফ রিপোর্টার
পটুয়াখালী জেলা।
পটুয়াখালীর বাউফলে বাড়ীর পানি নিষ্কাশনের জন্য ড্রেন করে তাতে পাইপ বসানোর টাকা চাওয়ায় সংঘর্ষ ঘটে। এতে রবিন হাওলাদার নামে এক জন ব্যক্তির মাথায় লোহার পাইপ দিয়ে আঘাত করায় ঘটনা স্হলেই মারা যান তিনি।
ঘটনাটি ঘটেছে আজ বুধবার (৩ জুন ২৬) সকাল ৮ টার দিকে উপজেলা কালাইয়া ইউনিয়নে লঞ্চ ঘাট সংলগ্ন পুর্ব পাশে হাওলাদার বাড়ীতে। নিহত রবিন হাওলাদার (৪৮) পিতা মৃত্যু রাজেন্দ্র হাওলাদার।
এ ঘটনার সাথে জড়িত রতন সহ তার পরিবারের ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।