প্রিন্ট এর তারিখঃ জুন ১৭, ২০২৬, ৬:২০ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৭, ২০২৬, ১১:৩৫ এ.এম
মোল্লাহাটে ধলেশ্বর পরিবহনের চাপায় নারী নিহত
মোল্লাহাটে ধলেশ্বর পরিবহনের চাপায় নারী নিহত
আল হাফিজ মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কে বাসের চাপায় আমেনা বেগম (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন।
রবিবার (৭ জুন) সন্ধ্যা আনুমানিক সোয়া ৭টার দিকে উপজেলার দেড় বোয়ালিয়া এলাকার রহিমা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি ইজিবাইক মহাসড়ক দিয়ে চলাচলের সময় ঢাকাগামী দ্রুতগতির বলেশ্বর পরিবহন বাস সেটিকে চাপা দেয়। এতে ইজিবাইকে থাকা যাত্রী আমেনা বেগম গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নেওয়ার উদ্যোগ নিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা যায়।
নিহত আমেনা বেগম উপজেলার মোল্লারকুল গ্রামের মৃত দাউদ মোল্লার স্ত্রী।
দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এ বিষয়ে মোল্লাহাট হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে হাইওয়ে থানা পুলিশ জানায়।
#####
আল হাফিজ
মোল্লাহাট প্রতিনিধি
মোবাইল: 01756309736
তাং ০৭/০৬/২০২৬ ইং।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬