🕋 আজ ২য় মৃত্যুবার্ষিকী | মরহুম নাজিমুদ্দিন
যশোর
মোঃ রফিকুল ইসলাম সবুজ
আজ ৮ জুন। যশোর নগর ৯ নং ওয়ার্ড বিএনপি'র নির্বাহী সদস্য, শ্রদ্ধেয় বড় ভাই মরহুম নাজিমুদ্দিনের ২য় মৃত্যুবার্ষিকী।
যশোর সদরের বকচর হুশতলা এলাকার এই সন্তান শুধু একজন রাজনৈতিক কর্মীই ছিলেন না।
এলাকার প্রতিটি মানুষের কাছে তিনি ছিলেন একজন ভালো ছেলে, একজন ভালো মানুষ।
হাসিখুশি স্বভাব, সবার বিপদে পাশে দাঁড়ানো - এসব গুণের জন্যই বকচর হুশতলার সবাই তাকে আজও শ্রদ্ধার সাথে স্মরণ করে।
আজ তার ২য় মৃত্যুবার্ষিকীতে মহান সৃষ্টিকর্তার দরবারে একটাই প্রার্থনা -
আল্লাহ তায়ালা যেন প্রিয় ভাই মরহুম নাজিমুদ্দিনকে জান্নাতের সর্বোচ্চ মাকাম, জান্নাতুল ফেরদৌস দান করেন। আমিন।
সবাই আমার ভাইয়ের রুহের মাগফিরাতের জন্য দোয়া করবেন।