গলাচিপায় ইয়াবা সহ এক মাদক কারবারি আটক।
মোঃ মহসীন হাওলাদার
স্টাফ রিপোর্টার
পটুয়াখালী জেলা।
পটুয়াখালী জেলা গলাচিপা উপজেলায় আজ সোমবার (৮জুন) সকাল পৌনে নয়টার দিকে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের ৬নং ওয়াডের ফকির বাড়ী ব্রীজ এলাকা হতে (৪১) পিচ ইয়াবা ট্যাবলেট সহ মোঃ রাব্বি খানকে (২১) গ্রেফতার করা হয়েছে। রাব্বি গলাচিপা উপজেলার বোয়ালিয়া এলাকার মিজানুর রহমানের ছেলে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।