কুষ্টিয়া ভেড়ামারা হাওখালি মাঠের মধ্যে ডাকাতি ঘটনা ঘটেছে
আসাদুজ্জামান (মিঠুন)
কুষ্টিয়া (দৌলতপুর ) প্রতিনিধি
কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার হাওখালি মাঠ এলাকায় একটি চাঞ্চল্যকর ডাকাতির অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা
থেকে ছেড়ে আসা একটি ফাতেমা পরিবহনের বাস এবং আরও দুটি হাইস গাড়িকে লক্ষ্য করে দুর্বৃত্তরা ডাকাতির ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, গভীর রাতে হাওখালি মাঠের নির্জন এলাকায় যানবাহনগুলোর গতিরোধ করা হয়। এরপর যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে তাদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।
ঘটনার পর এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীরা দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে।
কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) ভেড়ামারা থানাধীন অপরাধপ্রবণ স্থান হাওখালী মাঠ পরিদর্শন করেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহেদুর রহমান সহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।