বোচাগঞ্জে প্রায় ২০ কোটি টাকা ব্যায়ে নির্মান কাজের উদ্বোধন সহ রৌফ চৌধুরীর অডিটোরিয়াম পরিদর্শন করলেন এমপি পিনাক চৌধুরী
স্টাফ রিপোর্টার
মিজানুর রহমান
দিনাজপুরের বোচাগঞ্জে ১৩ জুন শনিবার সেতাবগঞ্জ পৌরসভার তত্বাবধানে বিশ্ব ব্যাংকের অর্থায়নে প্রায় ২০ কোটি কোটি টাকা ব্যয়ে ভররা থেকে মালিপাড়া রেলঘুন্টি পর্যন্ত, উপজেলা রোড চারতলা ভবন থেকে শহীদ এনামুল হক শাহ সড়ক হয়ে বালাপুকুর মুন্সিপাড়া পর্যন্ত এবং স্কুলরোড থেকে থানাপাড়া পর্যন্ত রাস্তা, ড্রেন ও ফুটপাত নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেছেন দিনাজপুর -২ (বিরল-বোচাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী (পিনাক) ।
এ ছাড়াও স্বাস্থ্য সেবার মান উন্নয়নে স্বাস্থ্য কমপ্লেক্সে ফিডব্যাক ও সেমি অটো এনালাইজার মেশিন হস্তান্তর সহ
২০২৪ সালের ৫ই আগস্ট ক্ষতিগ্রস্ত বোচাগঞ্জ আব্দুর রৌফ চৌধুরী অডিটোরিয়াম ও অধ্যক্ষ আব্দুর রশিদ গণ গ্রন্থাগার পরিদর্শন করেন এ সময় জেলা পরিষদের প্রশাসক এ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, উপজেলা নির্বাহী অফিসার মারুফ হাসান, উপজেলা বিএনপি'র (ভারপ্রাপ্ত) সভাপতি আবুল কাশেম সাধারণ সম্পাদক সফিকুল আলম, সেতাবগঞ্জ পৌর বিএনপি'র সভাপতি নওশাদ আলী, (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক সাদরুল পারভেজ, সাংগঠনিক সম্পাদক যথাক্রমে মোঃ জামাল উদ্দিন, মোঃ হারেসুল ইসলাম, যুব বিষয়ক সম্পাদক আসাদুল হক চৌধুরীসহ বিএনপির সর্বস্তরে নেতাকর্মী উপস্থিত ছিলেন।
একইদিনে উপজেলার ৮০জন দুস্থ গরিব অসুস্থ অসহায় ব্যক্তিদের মাঝে নগদ ৪লাখ টাকা বিতরণ সহ
২০২৫/২৬ অর্থ বছরে কৃষি পুনর্বাচন সহায়তা খাতে রোপা আমনধান আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে দরিদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন এমপি পিনাক চৌধুরী।