ধামইরহাটে বিশ্বকাপ উন্মাদনা আর্জেন্টিনা সমর্থকদের বিশাল মোটরবাইক ও মাইক্রোবাস শোডাউন
মোঃ জিহান বাবু ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
গ্রেট শো অন আর্থ ‘ফিফা বিশ্বকাপ ২০২৬’ উপলক্ষে নওগাঁর ধামইরহাটে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার সমর্থকদের উদ্যোগে এক বিশাল আনন্দ মিছিল ও বর্ণাঢ্য শোডাউন অনুষ্ঠিত হয়েছে। আকাশী-সাদা জার্সিতে সেজে শত শত সমর্থকের অংশগ্রহণে পুরো উপজেলা সদর উৎসবের নগরীতে পরিণত হয়।আজ (১৬ জুন) বিকেলে উপজেলার প্রধান প্রধান সড়কজুড়ে এই আনন্দ মিছিলটি বের করা হয়। মিছিলে কয়েকশ মোটরবাইক ও মাইক্রোবাসের এক বিশাল বহর (শোডাউন) অংশ নেয়। এ সময় সমর্থকদের হাতে আর্জেন্টিনার জাতীয় পতাকা, লিওনেল মেসির প্ল্যাকার্ড এবং বাঁশির আওয়াজে চারপাশ মুখরিত হয়ে ওঠে।ধামইরহাটের বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম থেকে আসা বিপুল সংখ্যক আর্জেন্টিনা সমর্থক এই শোডাউনে যোগ দেন। তরুণ থেকে শুরু করে সব বয়সী ফুটবলপ্রেমীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।শোডাউন শেষে কয়েকজন আর্জেন্টিনা সমর্থকের সাথে কথা বললে তারা অত্যন্ত আবেগ ও উচ্ছ্বাস প্রকাশ করেন। তারা বলেন, "গত বিশ্বকাপে লিওনেল মেসি আমাদের অধরা ট্রফি এনে দিয়েছেন। এবার ২০২৬ বিশ্বকাপে আমাদের আশা ও পরম প্রত্যাশা—কিংবদন্তি লিওনেল মেসি আবারও দুর্দান্ত খেলে আর্জেন্টিনাকে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ট্রফি উপহার দেবেন।"উপজেলার সাধারণ ফুটবলপ্রেমীরা জানান, বিশ্বকাপ শুরু হতেই ধামইরহাটে ফুটবল উন্মাদনা তুঙ্গে উঠেছে। আর্জেন্টিনার সমর্থকদের এই বিশাল ও শান্তিপূর্ণ শোডাউন পুরো এলাকার ক্রীড়ামোদিদের মাঝে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করেছে।