শেরপুর পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী সুইটের গণসংযোগে ব্যাপক সাড়া
মো মাকসুদুর রহমান
শেরপুর প্রতিনিধি:
আসন্ন শেরপুর পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে ব্যাপক গণসংযোগ ও জনসংযোগ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন মোঃ আনোয়ারুল সাদ্দাত সুইট (এম.এ)। সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি ও মাদকমুক্ত একটি আধুনিক, পরিচ্ছন্ন এবং জনবান্ধব পৌরসভা গড়ার প্রত্যয় নিয়ে তিনি পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন এবং তাদের দোয়া ও সমর্থন কামনা করছেন।
শেরপুর জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং শেরপুর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আনোয়ারুল সাদ্দাত সুইট ২০২১ সালের পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবেও অংশগ্রহণ করেছিলেন। বর্তমানে তিনি শেরপুর জেলা ব্যাটারিচালিত রিকশা শ্রমিক ইউনিয়নের নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
ব্যক্তিগত জীবনে তিনি একটি সম্ভ্রান্ত ও শিক্ষিত মুসলিম পরিবারের সন্তান। তাঁর বাবা একজন সরকারি ব্যাংকের কর্মকর্তা ছিলেন এবং তাঁর দাদা পিটিআই ( প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট ) বিভাগের সুপারিনটেনডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। পারিবারিক সততা, সামাজিক মূল্যবোধ ও জনসেবার ঐতিহ্য ধারণ করে তিনি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে আসছেন।
স্থানীয়দের মতে, একজন সৎ, পরিশ্রমী, শিক্ষিত ও জনবান্ধব ব্যক্তি হিসেবে তিনি ইতোমধ্যে পৌরবাসীর মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার কারণে তাঁর প্রতি সাধারণ মানুষের আস্থা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।
গণসংযোগকালে আনোয়ারুল সাদ্দাত সুইট বলেন, “পৌরবাসীর ভালোবাসা, দোয়া ও সমর্থন নিয়ে একটি আধুনিক, পরিচ্ছন্ন, উন্নত এবং নাগরিক সেবামুখী শেরপুর পৌরসভা গড়ে তুলতে চাই। জনগণের প্রত্যাশা পূরণে আমি সর্বদা তাদের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ।”