মেসির হ্যাটট্রিকে শুভসূচনা: প্রথম ম্যাচেই আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয় আর্জেন্টিনার
মোঃ এনামুল হক
স্টাফ রিপোর্টার
২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সে বিশ্বকে চমকে দিলেন লিওনেল মেসি। বিশ্বকাপের প্রথম ম্যাচেই আলজেরিয়ার জালে হ্যাটট্রিক করে দলকে ৩-০ গোলের ব্যবধানে জয় এনে দিয়েছেন বর্তমান চ্যাম্পিয়নদের প্রাণভোমরা। তার এই জাদুকরী নৈপুণ্যে জয়ের ধারায় থেকেই এবারের মিশন শুরু করল আর্জেন্টিনা।
আজকে ১৭ জুন বুধবার বাংলাদেশ সময় সকাল সাতটাই ম্যাচে শুরু থেকেই আলজেরিয়ার বিপক্ষে আধিপত্য বিস্তার করে খেলে আলবিসেলেস্তেরা। মাঝ মাঠের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখে একের পর এক আক্রমণ গড়ে তোলে লিওনেল স্কালোনির শিষ্যরা। ম্যাচের প্রথমার্ধে গোলের দেখা পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। প্রথমার্ধের মাঝামাঝি সময়ে আলজেরিয়ার রক্ষণভাগ ভেঙে দলের হয়ে প্রথম গোলটি করেন মেসি।
বিরতির পর আক্রমণের ধার আরও বাড়িয়ে দেয় আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে মেসি আরও দুইবার আলজেরিয়ার রক্ষণভাগ ভেঙে বল জালে জড়িয়ে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন। রক্ষণভাগের দৃঢ়তা এবং গোলরক্ষকের চমৎকার দক্ষতায় আলজেরিয়া কোনো গোল পরিশোধ করতে পারেনি।
ম্যাচ শেষে মাঠ ছাড়ার সময় গ্যালারিজুড়ে দর্শকদের উল্লাস ছিল চোখে পড়ার মতো। মেসি তার এই পারফরম্যান্সের মাধ্যমে আবারও প্রমাণ করলেন, বয়স শুধু একটি সংখ্যা মাত্র এবং বর্তমান ফুটবলের মঞ্চে তিনিই শ্রেষ্ঠত্বের দাবিদার।
আর্জেন্টিনার এমন দুর্দান্ত জয়ে সমর্থকদের প্রত্যাশা কয়েক গুণ বেড়ে গেছে। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই আলজেরিয়ার বিপক্ষে এমন দাপুটে জয় আত্মবিশ্বাসী করে তুলেছে পুরো দলকে। এখন দেখার পালা, মেসি ও তার দল বিশ্বকাপের এই ধারাবাহিকতা কতদূর নিয়ে যেতে পারেন। সেই প্রত্যাশায় অপেক্ষায় প্রহর গুনতে হবে সারা বিশ্বের ফুটবল প্রেমীদের