চৌদ্দগ্রামে শুভপুরে জামায়াতে ইসলামীর যুব বিভাগের আলোচনা সভা অনুষ্ঠিত
জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি :
চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়ন যুব-বিভাগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারী বেলাল হোসাইন।
বৃহস্পতিবার(১৮জুন) বিকেলে শুভপুর ইউনিয়নে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শুভপুর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি গাজী আরিফুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা যু্ব বিভাগের সভাপতি জয়নাল আবেদীন পাটোয়ারী,
শুভপুর ইউনিয়ন জামায়াতের আমির ডা.মফিজুর রহমান, সেক্রেটারী ডা. মোশাররফ হোসেন বাহার।
শুভপুর ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারী রাসেল মজুমদারের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন শুভপুর ইউনিয়ন যুব বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।