ধামইরহাটে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মরিয়ম বেগমের গণসংযোগ ও সৌজন্য সাক্ষাৎ
মোঃ জিহান বাবু ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
আসন্ন ধামইরহাট উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এরই ধারাবাহিকতায় ১৮ জুন ২০২৬ (বৃহস্পতিবার) দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ ও সাধারণ ভোটারদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোসা: মরিয়ম বেগম মৌসুমী।আজ বিকেলে তিনি উপজেলার ঐতিহ্যবাহী গোকুল বাজার ও পলাশবাড়ী বাজারে সাধারণ ব্যবসায়ী, পথচারী এবং স্থানীয় ভোটারদের সাথে নির্বাচনী শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ করেন।গণসংযোগকালে মরিয়ম বেগম মৌসুমী ভোটারদের সাথে কুশল বিনিময় করেন এবং এলাকার সার্বিক উন্নয়ন ও নারীদের অধিকার রক্ষায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, "ধামইরহাট উপজেলাকে একটি আধুনিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ উপজেলা হিসেবে গড়ে তুলতে আমি আসন্ন নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে আপনাদের দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট প্রার্থী।"এ সময় বাজারের ব্যবসায়ী ও স্থানীয় সাধারণ ভোটাররা তাকে আন্তরিকভাবে স্বাগত জানান। গণসংযোগে প্রার্থীর সাথে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক এবং বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।