বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা মহানগরীর উদ্যোগে ট্রেড ইউনিয়ন কার্যকরী কমিটির সদস্যদের নিয়ে এক গুরুত্বপূর্ণ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রিপোর্টার:আলমগীর হোসেন।
কুমিল্লা সদর উপজেলা প্রতিনিধি।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরীর আমীর জননেতা কাজী দ্বীন মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি জননেতা মোঃ মজিবুর রহমান ভূঁইয়া। সম্মেলনে সভাপতিত্ব করেন শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা মহানগরীর সভাপতি অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলাম।
আরো উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলাম, মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশন সেক্রেটারী এডভোকেট জিল্লুর রহমান, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান সহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, কর্মক্ষেত্রে মর্যাদা নিশ্চিতকরণ এবং ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের মাধ্যমে ইনসাফভিত্তিক সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
শ্রমিকের মর্যাদা প্রতিষ্ঠা হোক, শোষণমুক্ত সমাজ বিনির্মাণ হোক।