ভবানিপুর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৃক্ষ রোপণ কর্মসূচি সম্পন্ন
মোঃ এনামুল হক
স্টাফ রিপোর্টার
গাজীপুরের ভবানিপুর উচ্চ বিদ্যালয়ে আজ ১৯ জুন ২০২৬, শুক্রবার বর্ণাঢ্য আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত হয়েছে。 বিদ্যালয় মাঠে আয়োজিত উক্ত
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক ডা: এস এম রফিকুল ইসলাম বাচ্চু
সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কেন্দীয় নির্বাহী কমিটি
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি তাঁর বক্তব্যে বলেন, "শিক্ষার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। আজকের এই ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার্থীদের শৃঙ্খলা ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করবে।" এছাড়াও পরিবেশ রক্ষায় বৃক্ষ রোপণের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, "আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য সুন্দর পৃথিবী গড়তে আমাদের সবাইকে আরও সচেতন হতে হবে এবং নিয়মিত বৃক্ষ রোপণ করতে হবে।"
অনুষ্ঠানের বিশেষ অতিথি গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের মুসল্লী তাঁর বক্তব্যে বলেন, "শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে এ ধরনের ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজনের গুরুত্ব অপরিসীম। পড়ালেখার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের সৃজনশীল করে গড়ে তোলে।"
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ সাজ্জাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব আবু বকর সিদ্দিক。 এছাড়া অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব আলহাজ্ব জয়নাল আবেদীন রিজভী。
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ভবানিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) জনাব মোঃ নুরুল ইসলাম আকন্দ。 দিনব্যাপী এই আয়োজনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।