শ্রীপুরে পৌর তাঁতী দলের আহ্বায়ক কমিটি গঠন উপলক্ষে আনন্দ মিছিল
শ্রীপুর গাজীপুর প্রতিনিধি :আল আমিন খান
গাজীপুরের শ্রীপুর পৌর তাঁতী দলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করায় আজ বিকাল এক বিশাল টেংরা রাস্তার মোড় থেকেআনন্দ মিছিল টি শুরু হয় এসময় শ্রীপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি টেংরা রাস্তার মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবাসের মধ্যে দিয়ে শেষ হয় মিছিলের এতে সঞ্চালনয় করেন ইসমাইল হোসেন মুন্সী এতে সভাপতিত্ব করেন এস এম মাসুদ রানা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় নেতা-কর্মীদের উদ্যোগে এই আনন্দ মিছিলের আয়োজন করা হয়।
মিছিলে অংশ নেওয়া নেতা-কর্মীরা রঙ-বেরঙের প্ল্যাকার্ড এবং ব্যানার হাতে শ্রীপুর পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। "জাতীয়তাবাদী তাঁতীদল, শ্রীপুর পৌর শাখা, গাজীপুর"-এর ব্যানারে আয়োজিত এই মিছিলে নেতা-কর্মীদের মাথায় হলুদ রঙের ক্যাপ পরিহিত অবস্থায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সাথে স্লোগান দিতে দেখা যায়।
মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, এই নতুন আহ্বায়ক কমিটি গঠনের মাধ্যমে শ্রীপুর পৌর এলাকায় জাতীয়তাবাদী তাঁতী দল আরও বেশি শক্তিশালী ও সুসংগঠিত হবে। তৃণমূল পর্যায়ে দলের কার্যক্রম গতিশীল করতে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।
উক্ত আনন্দ মিছিলে শ্রীপুর পৌর তাঁতী দল ও স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।