হাউসা-ধনপুর আঞ্চলিক শাখায় "পবিত্র আশুরার তাৎপর্য" শীর্ষক সেমিনার ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।
আল আমিন সুমন আহমদ
উপজেলা প্রতিনিধি, বিশ্বনাথ
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট সদর পশ্চিম উপজেলাধীন হাউসা-ধনপুর আঞ্চলিক শাখা কর্তৃক "পবিত্র আশুরার তাৎপর্য" শীর্ষক সেমিনার ও মিলাদ মাহফিল ২৬জুন, ২৬ইং, শুক্রবার বাদ মাগরিব সিলেট সদর পশ্চিম উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংগঠনের সিলেট পশ্চিম জেলার সাধারণ সম্পাদক আহকামুল ইসলাম বুলবুল ।
শাখার সভাপতি অলিউর রহমান মিছবাহ-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তুহিনুর রহমান-এর পরিচালনায় শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের সিলেট সদর পশ্চিম উপজেলার সভাপতি হাবিবুর রহমান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ওয়েসিস হসপিটাল সিলেট-এর সার্জারী বিভাগের সহকারী অফিসার অত্র শাখার সাবেক সহ-সভাপতি ডা. শাহীন আহমদ, পর্তুগাল প্রবাসী আজমল হোসাইন, হাউসা আলিম মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা লায়েক আহমদ।
এ সময়ে উপস্থিত ছিলেন অত্র শাখার সহ-সভাপতি রুবেল আহমদ, সাংগঠনিক সম্পাদক ছদরুল আমিন, সহ-সাংগঠনিক সম্পাদক মুস্তাক আহমদ, মামুন আহমদ, প্রচার সম্পাদক কাওছার আহমদ, সহ-প্রচার সম্পাদক মাহফুজ আহমদ, মুরছালিন আহমদ, অর্থ সম্পাদক মাশহুদ আহমদ, প্রশিক্ষণ সম্পাদক রাহিব খাঁন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক তাইবুর রহমান হিসান, সদস্য নাহিদ আহমদ, হাসান আহমদ প্রমুখ।