কুমিল্লায় প্রথম নারী জেলা প্রশাসক হিসেবে রোজী আক্তারের পদায়ন
রিপোর্টার:আলমগীর হোসেন
কুমিল্লা সদর উপজেলা প্রতিনিধি
বিজয়২৪ টিভি
কুমিল্লা জেলায় প্রথমবারের মতো নারী জেলা প্রশাসক (ডিসি) হিসেবে মিজ রোজী আক্তার পদায়ন পেয়েছেন। বিষয়টি জেলার প্রশাসনিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ পদায়নের তথ্য জানানো হয়। এর আগে মিজ রোজী আক্তার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
একই প্রজ্ঞাপনে বর্তমান কুমিল্লার জেলা প্রশাসক মোঃ রেজা হাসানকে সিলেট জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি করা হয়েছে।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
কুমিল্লাবাসীর কাছে নারী নেতৃত্বের এই নতুন অধ্যায় ইতিবাচক প্রত্যাশা তৈরি করেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।