এনটিভির ২৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ঠাকুর গাঁও জেলার রাণীশংকৈল উপজেলায়ঃ
স্টাফ রিপোর্টার
ঠাকুর গাঁও।
ঠাকুর গাঁও জেলার রাণীশংকৈল উপজেলায়
রাণীশংকৈল প্রেসক্লাব (পুরাতন) কার্যালয়ে এন টিভি’র ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আনন্দঘন ও বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়েছে।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুর গাঁও ৩ আসনের মাননীয় এমপি আলহাজ্ব জনাব মোঃ জাহিদুর রহমান জাহিদ এর প্রতিনিধি সাবেক চেয়ারম্যান জনাব মোঃ জমিরুল ইসলাম, অফিসার ইনচার্জ জনাব মোঃ আমানুল্লাহ আল বারী, মহিলা দলের সদস্য সচিব আনারকলি সহ বিভিন্ন টিভি ও দৈনিক পত্রিকার সাংবাদিক বৃন্দ ।
সাংবাদিকতা ও গণমাধ্যমের অগ্রযাত্রায় নিবেদিত এই পথচলার গৌরবময় দিনটি উদযাপিত হয় শ্রদ্ধা, ভালোবাসা ও উৎসবমুখর পরিবেশে। অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও সাংবাদিকরা প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে গণমাধ্যমের বস্তুনিষ্ঠতা ও উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
গণমাধ্যমের অগ্রযাত্রা হোক সত্য ও ন্যায়ের পথে—এই প্রত্যাশায় সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
বিজয় ২৪ টিভি
আকতারুল হক প্রধান
স্টাফ রিপোর্টার
ঠাকুর গাঁও।