জকিগঞ্জে ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ডের শিক্ষক প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।
আল আমিন সুমন আহমদ
সিলেট প্রতিনিধ
-
ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ড, জকিগঞ্জ উপজেলার উদ্যোগে বোর্ডের অন্তর্ভুক্ত মাদরাসাসমূহের শিক্ষকদের অংশগ্রহণে শিক্ষক প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১১টায় ফুলতলী ছাহেব বাড়িতে লতিফিয়া এতিমখানা কনফারেন্স হলে এ প্রশিক্ষণ ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ডের জয়েন্ট সেক্রেটারি মাওলানা গুফরান আহমদ চৌধুরী ফুলতলী।
প্রশিক্ষণমূলক বক্তব্য প্রদান করেন বাদেদেওরাইল ফুলতলী কামিল (এমএ) মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা মাহমুদ হাসান চৌধুরী ফুলতলী, মুহাদ্দিস মাওলানা নজমুল হুদা খান, বোর্ডের ওয়ার্কিং কমিটির অন্যতম সদস্য হাফিজ মাওলানা আবু সাঈদ মো. সেলিম এবং হাফিজ ছায়ফুল আলম।
জকিগঞ্জ উপজেলা সেক্রেটারি হাফিজ মাওলানা আলী হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি হাফিজ জয়নাল আবেদীন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন বালাউট দারুল কুরআন মাদরাসার শিক্ষক হাফিজ আব্দুছ ছবুর ও ফুলতলী জামে মসজিদের মুয়াজ্জিন হোছাইন আহমদ। নাতে রাসুল (সা.) পরিবেশন করেন লতিফিয়া এতিমখানা ফুলতলী'র শিক্ষক দেলোয়ার হোসেন।
স্বাগত বক্তব্য দেন বিলেরবন্দ লতিফিয়া হাফিজিয়া মাদরাসার প্রধান শিক্ষক হাফিজ নুরুল ইসলাম, কসকনকপুর লস্কর বাড়ি হাফিজিয়া মাদরাসার প্রধান শিক্ষক হাফিজ আব্দুল হালিম, হাফিজ মাওলানা আব্দুল করিম, হাফিজ মাওলানা আব্দুর রহমান এবং হাফিজ মাওলানা ছালিক আহমদ।
সভায় বক্তারা হিফযুল কুরআন শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, পাঠদান পদ্ধতির আধুনিকায়ন এবং বোর্ডের অধীনস্থ মাদরাসাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় উপস্থিত ছিলেন দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের অফিস সম্পাদক মাওলানা জিল্লুর রহমান, ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ডের কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক হাফিজ আশিকুর রহমান, অফিস সম্পাদক মাওলানা সাইদুর রহমান সহ জকিগঞ্জ উপজেলার অন্তর্ভুক্ত সকল মাদরাসার প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।