শাহজালাল ইয়াকুবিয়া হিফজুল কুরআন মাদ্রাসায় ইয়াকুবিয়া হিফজুল কুরআন বোর্ডের উপজেলা পর্যায়ে ২০২৫ সালের ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রদের সনদ বিতরণ ও দোয়া মাহফিল সম্পন্ন।
আল আমিন সুমন আহমদ
সিলেট প্রতিনিধি
আজ ১৭-০৭-২০২৬ইং তারিখে শাহজালাল ইয়াকুবিয়া হিফজুল কোরআন মাদ্রাসা সিলেট এর হল রুমে ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ডের অধিনে উপজেলা পর্যায়ে উত্তীর্ণদের সনদ বিতরণ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করবেন দারুল কিরাত শাখার সভাপতি হাজী মোঃ জসিম উদ্দিন ও মাদ্রাসার প্রিন্সিপাল মোঃ আব্দুল আলীম ও প্রধান শিক্ষক হাফিজ মাওঃ শাহজাহান তালুকদার এর যৌথ সঞ্চালনায় মাদ্রাসার ছাত্র মাহবুবুর রহমান শাফি পবিত্র কুরআন তেলাওয়াত এর মাধ্যমে অনুষ্ঠানের মূল কার্যক্রম শুরু হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— মাওলানা হুমায়ুনুর রহমান লেখন অধ্যক্ষ, মাধবপুর গালিমপুর মোহাম্মদিয়া আলিম মাদ্রাসা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,লতিফিয়া ক্বারী সোসাইটি বালাগঞ্জ উপজেলার সম্মানিত সাধারণ সম্পাদক হাফিজ তৌরিছ আলী সাহেব।
বক্তব্য রাখেন,মাদ্রাসার শিক্ষক মাওঃ আফতাবুজ্জামান সাহেব,মাদ্রাসার কমিটির সদস্য ফয়েজ আহমেদ প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, এলাকার সম্মানিত আলেম-উলামা, শিক্ষকবৃন্দ, অভিভাবক ও সুধীজন।
আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, তিনি যেন সনদপ্রাপ্ত সকল ছাত্রকে কুরআনের খেদমতে কবুল করেন, তাদের ইলমে বরকত দান করেন এবং দ্বীন ও উম্মাহর কল্যাণে কাজ করার তাওফীক দান করেন। আমীন। 🤲
বারাকাল্লাহু ফিহিম। আলহামদুলিল্লাহ। 🌿