ঠাকুর গাঁও এ ট্রাক ভর্তি সার জব্দঃ
স্টাফ রিপোর্টার
ঠাকুর গাঁও।
ঠাকুরগাঁওয়ে ট্রাক ভর্তি রাসায়নিক সার যার আনুমানিক মূল্য ৪ লক্ষ টাকা, সহ দুজনকে আটক করেছে প্রশাসন। পরে আটককৃত চালক ও হেলপারকে ১৩ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেয় ঠাকুরগাঁও সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি আসাদুল হকের ভ্রাম্যমান আদালত। সেই সাথে আটককৃত সার গুলি ট্রাকসহ জব্দ করে ঠাকুরগাঁও সদর উপজেলার কৃষি অফিসার মোঃ নাসিরুল আলমের নিকট বুঝিয়ে দেওয়া হয়। পরবর্তীতে সার গুলি কৃষকদের মাঝে সরকারি মূল্যে বিক্রি করে রাষ্ট্রীয় কোষাগরে সার বিক্রি কৃত টাকা জমা দেওয়া হবে।
বিজয় ২৪ টিভি
আকতারুল হক প্রধান
স্টাফ রিপোর্টার
ঠাকুর গাঁও।