বিশিষ্ট শিক্ষা অনুরাগী ও মানবাধিকার নেতা সেলিম ভূঁইয়ার ৫৭তম জন্মবার্ষিকী আজ
হুমায়ুন কবির | বিশেষ প্রতিনিধি | নান্দাইল, ময়মনসিংহ।
আজ ৮ আগস্ট, বিশিষ্ট শিক্ষা অনুরাগী, সমাজসেবক এবং প্রবীণ ব্যক্তিত্ব মোঃ সেলিম ভূঁইয়ার ৫৭তম জন্মবার্ষিকী। ১৯৬৯ সালের এই দিনে ময়মনসিংহের নান্দাইল উপজেলাধীন নান্দাইল পৌরসভার ২ নং ওয়ার্ডের কাকচর গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে তিনি জন্মগ্রহণ করেন।
তিনি বর্তমানে জাতিসংঘ স্বীকৃত আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন 'হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি' নান্দাইল উপজেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি 'নান্দাইল ডিজিটাল প্রেসক্লাব'-এর সিনিয়র সহ-সভাপতি হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন।
নান্দাইলের সর্বোচ্চ বিদ্যাপীঠ সরকারি শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজের সাবেক গভর্নিং বডির (জিবি) সদস্য হিসেবে তিনি স্থানীয় শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম ফজলুল হক ভূঁইয়ার অত্যন্ত আস্থাভাজন ব্যক্তিত্ব হিসেবেও তিনি পরিচিত।
দীর্ঘদিন ধরে সততা, ন্যায়পরায়ণতা এবং মানবকল্যাণে কাজ করে যাওয়ায় তিনি স্থানীয় সমাজে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। শিক্ষার প্রতি তাঁর গভীর অনুরাগ, সদা হাস্যোজ্জ্বল ব্যক্তিত্ব এবং আপসহীন ন্যায়পরায়ণতা তাঁকে সর্বমহলে অত্যন্ত শ্রদ্ধার পাত্রে পরিণত করেছে।
তাঁর এই শুভ জন্মদিনে 'হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি' নান্দাইল উপজেলা শাখা এবং 'নান্দাইল ডিজিটাল প্রেসক্লাব' পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে প্রাণঢালা শুভেচ্ছা ও উষ্ণ অভিবাদন। সংগঠনগুলোর পক্ষ থেকে মহান আল্লাহর দরবারে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করা হয়েছে।