শিরোনাম -যশোরে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট এর পক্ষ থেকে ধর্মীয় ভাবগাম্ভীর্যের বর্ণাধ্য আয়োজনের মধ্য দিয়ে ভগবান শ্রী কৃষ্ণের জন্মজয়ন্তী উপলক্ষে জন্মাষ্টমী পালন।
অমিত কুমার (বিশেষ প্রতিনিধি):-আজ ৪ (শুক্রবার)বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সনাতনী ধর্মালম্বীদের পুরুষোত্তম পিতা ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫২তম জন্ম জয়ন্তী পালিত হলো। যশোরে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট প্রদীপ জ্বালিয়ে গীতা পাঠের মাধ্যমে ধর্মীয় ভাব গম্ভীর্যের মধ্য দিয়ে বর্ণটা আয়োজনে পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত পালন করে। এই অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর জেলা জজকোর্টের পিপিএম অ্যাডভোকেট মুরাদুজ্জামান মুরাদ, প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ইন্সপেক্টর হারুনুর রশিদ হারুন (তদন্ত) প্রশাসনের নিরাপত্তার মধ্য দিয়ে জন্মাষ্টমীর বিজয় রালী নিয়ে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রম করেন ও কৃষ্ণ নামে মুখরিত করেন।
এর পর মহাজোট সভাপতি অমল অধিকারী সাহস ও সাধারণ সম্পাদক সন্জিত অধিকারীর নেতৃত্বে গীতা পাঠের আয়োজন করানো হয়। কোমল মতি শিশুদের কন্ঠে গীতা পাঠে মুখরিত করে তোলে আয়োজন অঙ্গন।
এ সময় উপস্থিত ছিলেন মহাজোট উপদেষ্টা অধ্যাপক অখিল কুমার চক্রবর্তী। উপদেষ্টা গোপিকান্ত সরকার, সভাপতি বাবু অমল অধিকারী (সাহস)সাধারণ সম্পাদক বাবু সন্জিত অধিকারী,সংগঠনিক বাবু সন্তু বিশ্বাস,সহ সাধারন সম্পাদক বাবু উজ্জল কুমার বালা ও শ্রীপতি অধিকারী,কোষাদক্ষ বিকাশ শিকদার,প্রচার সম্পাদক অমিত অধিকারী,সংস্কৃতি সম্পাদক প্রণব মন্ডল ,মহিলা সম্পাদক দিপালী বকশি ,সহ আইন বিষয়ক সম্পাদক দেবাশীষ দেবা ।অনুষ্টান শেষে আগত ভক্তদের মাঝ অন্ন প্রসাদ বিতরন করা হয়।