আসন্ন দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট হেলাল উদ্দিন সরকারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
আসন্ন দাউদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দাউদপুর ইউনিয়ন ৬ নং ওয়ার্ড সর্বস্তরের জনগণের আয়োজনে ৬ নং ওয়ার্ড সর্বস্তরের জনগণের সাথে নির্বাচনী মতবিনিময় সভা করেন দাউদ পুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট হেলাল উদ্দিন সরকার।
মতবিনিময় সভায় দাউদ পুর ইউনিয়নের প্রতিটা ওয়ার্ড থেকে বাদ্যযন্ত্র বাজিয়ে খন্ড খন্ড মিছিল নিয়ে বিএনপির নেতাকর্মীরা উপস্থিত হন।
মতবিনিময় সভাটি একপর্যায়ে জনশ্রুতে পরিণত হয়।
এবং মত বিনিময় সভায় প্রায় দশহাজার লোকের সমাগম ঘটে ও মতবিনিময় সভায় আগত সর্বস্তরের জনগণের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী এডভোকেট হেলাল উদ্দিন সরকার।
মতবিনিময় সভায় ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক তছর উদ্দিনের সভাপতিত্বে ও ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রোমান মাস্টারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট আলাউদ্দিন সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কায়কোবাদ পাশা সহ-সভাপতি দাউদপুর ইউনিয়ন বিএনপি ও শাহজাহান সিরাজ,দাউদ পুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ,দাউদপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন মোল্লা,রূপগঞ্জ উপজেলা কৃষকদলের সহ-সভাপতি তুষার খান ,৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ভূঁইয়া,৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাহবুব আলম লিটন সরকার,৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবজাল হোসেন মোল্লা,১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শফিকুর রহমান তারেক,৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোমেন পাশা,৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সুমন মোল্লা,৬ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি দেলোয়ার হোসেন,৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি আউয়াল মিয়া,যুবদল নেতা জাহাঙ্গীর আলম সহ দাউদপুর ইউনিয়ন বিএনপি অঙ্গ-প্রসংগঠনের সকল নেতাকর্মী মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।