লক্ষ্মীপুরে গণঅধিকার পরিষদের নতুন কমিটি গঠন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত; শীর্ষ পদের প্রত্যাশীদের নিয়ে গুঞ্জন
লক্ষ্মীপুর প্রতিনিধি: মোঃ নুরে আলম নয়ন
লক্ষ্মীপুর জেলা গণঅধিকার পরিষদের সাংগঠনিক ভিত্তি সুদৃঢ় করা এবং নতুন কমিটি গঠনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় কুমিল্লা বিভাগীয় উপ-কমিটির সাথে লক্ষ্মীপুর জেলা গণঅধিকার পরিষদের দায়িত্বশীল নেতৃবৃন্দ ও সম্ভাব্য পদপ্রার্থীরা অংশ নেন।
অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জি. মো. হাসান মোর্শেদ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ইঞ্জি. সৈয়দ মাহবুবুর রহমান এবং সহ-সাংগঠনিক সম্পাদক আশরাফুল হাসান মুন।
সভা পরিচালনা করেন এড. নূর মোহাম্মদ এবং সার্বিক সহযোগিতায় ছিলেন মোঃ গিয়াস উদ্দিন । আয়োজনে ছিল গণঅধিকার পরিষদ (জিঅপি), লক্ষ্মীপুর জেলা শাখা।
জেলা কমিটির বিভিন্ন পদে আলোচনার শীর্ষে যারা:
সংগঠনকে মাঠ পর্যায়ে আরও গতিশীল করতে নতুন কমিটিতে স্থান পেতে আগ্রহী একঝাঁক শীর্ষ নেতা। তবে এখনো পর্যন্ত সাব-কমিটি কিংবা কেন্দ্রীয় হাইকমান্ড থেকে লক্ষ্মীপুর জেলা গণঅধিকার পরিষদের নতুন কমিটির চূড়ান্ত অনুমোদন বা সিদ্ধান্ত গৃহীত হয়নি।
বর্তমানে বিভিন্ন পদে প্রার্থী হিসেবে যাদের নাম জোরালোভাবে উঠে এসেছে:
সভাপতি পদপ্রার্থী:
জেলা সভাপতি পদের জন্য শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে আলোচনায় রয়েছেন সাবেক যুবঅধিকার পরিষদের সভাপতি সার্জেন্ট মো. সাইফুল ইসলাম।
সাধারণ সম্পাদক পদপ্রার্থী:
সাধারণ সম্পাদক হিসেবে লক্ষ্মীপুরের রাজনীতিতে শক্ত অবস্থানে আছেন কমলনগর উপজেলার বর্তমান সভাপতি সার্জেন্ট আবুল কাসেম।
সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী:
সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন কমলনগর উপজেলার বর্তমান সহ-সাংগঠনিক সম্পাদক মো. নুরে আলম নয়ন।
হাইকমান্ডের সিদ্ধান্তের অপেক্ষায় তৃণমূল:
মতবিনিময় সভায় বক্তারা বলেন, বিগত দিনের ত্যাগ, রাজপথের সক্রিয়তা এবং নেতৃত্বের যোগ্যতা বিবেচনা করেই নতুন কমিটি গঠন করা হবে। তৃণমূল নেতাকর্মীদের আশা— দ্রুতই একটি শক্তিশালী ও সর্ব গ্রহণযোগ্য জেলা কমিটি উপহার দেবে কেন্দ্রীয় উপ-কমিটি।
তবে উপ-কমিটি ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছাননি। পদপ্রার্থীদের জীবনবৃত্তান্ত ও তৃণমূলের মতামত পর্যালোচনা করে খুব শীঘ্রই নতুন কমিটির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে।