হবিগঞ্জের বাহুবলে পুত্রের সন্ধান চাইলেন পিতা
আজিজুল হক সানু, হবিগঞ্জ:- হবিগঞ্জের
বাহুবলে সিএনজি অটোরিকশা সহ তুহিন মিয়া (২৩) নামে এক চালক নিখোঁজের ঘটনা ঘটেছে। সে উপজেলার সংকরপুর গ্রামের আব্দুল্লাহ মিয়ার পুত্র। গত ১৪ সেপ্টেম্বর রাত ১১টা থেকে নিখোঁজ রয়েছে।
জানা যায়, সে পেশায় একজন সিএনজি অটোরিকশা চালক। গাড়িতে উপার্জিত অর্থই ছিল তার পরিবারের ভরসা। প্রতিদিনের মতো গত ১৪ সেপ্টেম্বর সকাল ৯টার দিকে সিএনজি অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর ওইদিন রাত ১১টা পর্যন্ত বাড়ি ফিরেনি। এমতাবস্থায়, তার মোবাইলে ফোন করা হলে ফোন বন্ধ পাওয়া যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন সন্ধান মিলছে না নিখোঁজ তুহিনের পিতা আব্দুল্লাহ জানান।