উখিয়ায় পাহাড় কাটার মাটি পাচারের সময় ডাম্পার জব্দ...
কক্সবাজার জেলা উখিয়া উপজেলা মোহাম্মদ নুরুল আবছার
উখিয়ার মাছকারিয়া এলাকায় পাহাড় কেটে মাটি পাচারের সময় একটি ডাম্পার জব্দ করেছে বনবিভাগ।
আজ ১৬ সেপ্টেম্বর সকাল আনুমানিক ১১টা ৪৫ মিনিটে মাছকারিয়া এলাকায় নুরুল ইসলাম (নুরু মাঝি), পিতা আবুল কাশেম, ৬ নম্বর ওয়ার্ড, রাজাপালং-এর পাহাড় থেকে মাটি কাটার সময় বনবিভাগের অভিযানে ডাম্পারটি জব্দ করা হয়।
অভিযানে ছিলেন রেঞ্জ কর্মকর্তা মো. আবদুল মান্নান, দোছড়ি বিট কর্মকর্তা ইমাদুল হক রনি ও থাইংখালী বিট কর্মকর্তা আরাফাত মাহমুদ।
এদিকে উখিয়ার বিভিন্ন এলাকায় অনুমোদনহীন প্রায় ৩০০ ডাম্পার চলাচল করছে বলে জানা গেছে। এসব ডাম্পারের বেপরোয়া চলাচলে একদিকে যেমন সড়কে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি, অন্যদিকে পাহাড় কেটে মাটি পাচারেও ব্যবহারের অভিযোগ রয়েছে।