উখিয়ায় প্রধান শিক্ষক নুরুল আলমের বিদায় সংবর্ধনা
উখিয়া প্রতিনিধিঃ মোহাম্মদ নুরুল আবছার কক্সবাজার জেলা
কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের খয়রাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আলমের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সরওয়ার জাহান চৌধুরী।
দীর্ঘদিন শিক্ষকতা জীবনে বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে দায়িত্ব পালন করা প্রিয় শিক্ষক নুরুল আলমের বিদায়ে অনুষ্ঠানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীরা তাঁর কর্মময় জীবনের বিভিন্ন দিক স্মরণ করে আবেগ ও ভালোবাসা প্রকাশ করেন।
এ সময় বক্তারা তাঁর অবসর-পরবর্তী জীবনের সুস্বাস্থ্য, শান্তি ও সাফল্য কামনা করেন। বিদায়ী শিক্ষক নুরুল আলমও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।