নওগাঁর জ্যেষ্ঠ সাংবাদিক সিদ্দিকের মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় পরিষদের গভীর শোক প্রকাশ।
সিনিয়র রিপোর্টার্সঃ মোঃ রাকিবুল ইসলাম মিঠু।
নওগাঁ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি,জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় পরিষদের ও নওগাঁ জেলা কমিটির সভাপতি এবং বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘মাইটিভি’ ও জাতীয় দৈনিক ‘ভোরের কাগজ’-এর নওগাঁ জেলা প্রতিনিধি জ্যেষ্ঠ সাংবাদিক আবু বক্কর সিদ্দিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটি।
গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী,দুই ছেলে এবং অসংখ্য সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
এক শোকবার্তায় জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি মো: নুরে ইসলাম মিলন ও সাধারণ সম্পাদক ফয়সাল আজম অপু বলেন,”মরহুম আবু বক্কর সিদ্দিক ছিলেন একজন সৎ,নির্ভীক ও পেশাদার কলমযোদ্ধা।
দীর্ঘ কয়েক দশক ধরে দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে তিনি নওগাঁর সার্বিক উন্নয়ন,সমস্যা ও সাধারণ মানুষের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় বস্তুনিষ্ঠভাবে তুলে ধরেছেন। নওগাঁ জেলা প্রেসক্লাব এবং জাতীয় সাংবাদিক সংস্থা নওগাঁ জেলা শাখাকে সুসংগঠিত রাখতে তাঁর অবদান অনস্বীকার্য। তাঁর এই আকস্মিক মৃত্যুতে বরেন্দ্র অঞ্চলের সাংবাদিকতা অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি হয়ে গেল।”
নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে এই কঠিন সময়ে তাঁদের ধৈর্য ধারণের শক্তি দান করার জন্য পরম করুণাময়ের দরবারে প্রার্থনা জানান।