পাবনায় ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাইদ চেয়ারম্যান বাহিনীর আক্রমণে জামায়াত কর্মী গনির নিহত
পাবনা প্রতিনিধিঃ
ফ্যাসিস্ট সাইদ চেয়ারম্যান বাহিনীর আক্রমণের শিকার হয়ে জামায়াত কর্মী আব্দুল গনি (৪৫) সোমবার, সকাল সাড়ে আটটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর ।
পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের নলদা গ্রামের মৃত খোদা বক্সের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও তিন কন্যা সন্তান রেখে গেছেন। আব্দুল গনি স্থানীয় জামায়াতের সক্রিয় কর্মী ছিলেন। বিগত জাতীয় সংসদ নির্বাচনে তার সক্রিয় অংশগ্রহণ এবং কার্যক্রম পরিচালনা এই হত্যাকাণ্ডের প্রধান কারণ বলে স্থানীয় ভাড়ারা ইউনিয়ন জামায়াতের সভাপতি রবিউল ইসলাম জানান। তিনি হত্যাকাণ্ডের মূল নায়ক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আওয়ামী নেতা আবু সাইদ খান ও তার বাহিনীকে দায়ী করেন।
জামায়াত নেতা রবিউল ইসলাম জানান গত ৯ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ফ্যাসিস্ট আবু সাঈদ ও তার বাহিনী আব্দুল গনির বাড়িতে গিয়ে উপর্যপুরি গুলি করে এবং বিভিন্ন ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে চলে যায়।পরে স্থানীয় জনসাধারণ তাকে দ্রুত হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। গুলিবিদ্ধ আব্দুল গনির শারীরিক অবস্থা নাজুক হলে তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আব্দুল গনি দীর্ঘ ১১ দিন চিকিৎসা নিয়ে শারীরিক অবস্থার তেমন কোন উন্নতি না হলে সোমবার সকাল সাড়ে আটটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। এলাকায় জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে, স্থানীয় পরিবেশ থমথমে রয়েছে ।
এ ব্যাপারে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম জামায়াত কর্মী আব্দুল গনির মৃত্যুর বিষয় নিশ্চিত করেন। তিনি জানান এলাকায় পুলিশ মোতায়ান আছে।
উল্লেখ্য ফ্যাসিস্ট আবু সাঈদ খান জুলাই চব্বিশের আন্দোলনে পাবনা শহরে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর সরাসরি গুলি করে দুইজন শিক্ষার্থীকে (জাহিদ ও নিলয়) কে শহীদ করে।আবু সাঈদ চেয়ারম্যান জাহিদ নীলয় হত্যার প্রধান আসামি। এ হত্যা মামলার দুই বছর অতিক্রান্ত হলেও আজও পর্যন্ত প্রধান আসামী আবু সাঈদকে পুলিশ গ্রেপ্তার করতে পারেননি। এ বিষয়ে সাধারণ জনগণের মধ্যে নানা রকম সংশয় দেখা দিয়েছে।
পাবনা জেলা জামায়াতের নিন্দা ও শোক
ফ্যাসিস্ট আওয়ামী নেতা আবু সাইদের বাহিনী দ্বারা হামলার শিকার হয়ে জামায়াত কর্মী আব্দুল গনির মর্মান্তিক মৃত্যুতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন পাবনা জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম খান,প্রিন্সিপাল ইকবাল হোসাইন ও সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফফার খান। তারা এক বিবৃতিতে মর্মান্তিক হত্যাকান্ডের মূল আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসনের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
এছাড়া শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন।
মোঃ নুরুন্নবী পাবনা জেলা প্রতিনিধি
২০/০৯/২৬