শিরোনাম:-যশোর জেনারেল হাসপাতালের কর্মচারীর বিরুদ্ধে নারী রোগীর সাথে অনৈতিক সম্পর্কের বিশেষ মূহুর্তের ভিডিও দিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ।
অমিত কুমার(বিশেষ প্রতিনিধি):-যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের এক কর্মচারীর বিরুদ্ধে এক নারী রোগীকে গোপনে ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল এবং একাধিকবার অনৈতিক কাজে বাধ্য করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাসপাতালের তত্ত্বাবধায়কের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ওই নারী।
অভিযুক্ত কর্মচারীর নাম আলমগীর হোসেন। অভিযোগে বলা হয়েছে, তিনি হাসপাতালের বহির্বিভাগের ১২২ ও ১৩৩ নম্বর কক্ষের সামনে থাকা হেল্প ডেস্কে কর্মরত।
লিখিত অভিযোগে ওই নারী জানান, শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসা নিতে হাসপাতালে আসার সময় আলমগীর হোসেনের সঙ্গে তার পরিচয় হয়। পরবর্তী সময়ে হাসপাতালে গেলে তিনি টিকিট কাটা, চিকিৎসক দেখানো ও ওষুধের ব্যবস্থা করাসহ বিভিন্নভাবে সহযোগিতা করতেন। একপর্যায়ে তাদের মধ্যে পরিচিতি তৈরি হয়।
অভিযোগ অনুযায়ী, একদিন ওষুধের জন্য হাসপাতালে গেলে আলমগীর তাকে জানান, প্রয়োজনীয় ওষুধ তার বাসায় রয়েছে। পরে তিনি ওই নারীকে মোটরসাইকেলে করে যশোর শহরের বারান্দীপাড়ায় তার ভাড়া বাসায় নিয়ে যান। সেখানে অনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি গোপনে ভিডিও ধারণ করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।