ধামইরহাটে জাহানপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী মোঃ আব্দুল মোমেনের নির্বাচনী প্রচারণা
মোঃ জিহান বাবু ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাট উপজেলার জাহানপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সাধারণ মানুষের কল্যাণ ও সার্বিক উন্নয়নের লক্ষ্য নিয়ে মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন মোঃ আব্দুল মোমেন।
তিনি বর্তমানে জাহানপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) হাতকে শক্তিশালী করতে এবং জনগণের পাশে থাকতে তিনি এই পদে প্রার্থিতা ঘোষণা করেছেন। এলাকাবাসীর সেবা করার প্রতিশ্রুতি দিয়ে মেম্বার পদপ্রার্থী মোঃ আব্দুল মোমেন বলেন, "সততা, নিষ্ঠা ও জনগণের সেবায় আমি প্রতিশ্রুতিবদ্ধ।"
তিনি ওয়ার্ডের সর্বস্তরের জনগণের সহযোগিতা ও দোয়া প্রার্থনা করেছেন। ওয়ার্ডবাসীর উদ্দেশ্যে তাঁর ৫ দফা মূল অঙ্গীকার:১. ওয়ার্ডের সার্বিক উন্নয়ন: ৮ নং ওয়ার্ডকে একটি আধুনিক ও আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তোলা।২. যোগাযোগ ব্যবস্থা: রাস্তাঘাট ও এলাকার যাতায়াত ব্যবস্থার সুসংহত উন্নয়ন।৩. মৌলিক অধিকার: সবার জন্য শিক্ষা, স্বাস্থ্য ও উন্নত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণ।৪. কর্মসংস্থান: এলাকার যুব সমাজের জন্য কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি।৫. দুর্নীতি প্রতিরোধ: দুর্নীতি, অনিয়ম ও অন্যায়ের বিরুদ্ধে সচেতন ও ঐক্যবদ্ধ ভূমিকা পালন। মোঃ আব্দুল মোমেন আশা প্রকাশ করেন, ৮ নং ওয়ার্ডের ভোটাররা তাঁকে তাঁদের মূল্যবান ভোট ও সমর্থনের মাধ্যমে এলাকার সেবা করার সুযোগ দেবেন।