মাননীয় প্রধানমন্ত্রীর রংপুর আগমন উপলক্ষে ধর্মসভা মন্দির পরিদর্শন এবং সার্বিক নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন রংপুর রেঞ্জ ডিআইজিঃ
আকতারুল হক প্রধান
স্টাফ রিপোর্টার।
রংপুর, ১৯ অক্টোবর ২০২৬ইং তারিখে
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের রংপুর আগমন ও মন্দির পরিদর্শন উপলক্ষে আজ রাত ০৮:৩০ ঘটিকায় রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জনাব মোঃ সামসুজ্জামান সামু এবং রংপুর জেলা পরিষদের প্রশাসক জনাব সাইফুল ইসলাম, রংপুর রেঞ্জের ডিআইজি জনাব মোহাম্মদ আবদুল মাবুদ, বিপিএম-সহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সংশ্লিষ্ট ধর্মসভা ও মন্দির পরিদর্শন করেন।
পরিদর্শনকালে ডিআইজি মহোদয় মাননীয় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে গৃহীত সার্বিক নিরাপত্তাব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রবেশ ও বহির্গমন ব্যবস্থাপনা, যানবাহন চলাচল ব্যবস্থা এবং জনসমাগম ব্যবস্থাপনাসহ সংশ্লিষ্ট প্রস্তুতি পর্যবেক্ষণ করেন। এ সময় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
মাননীয় প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন ও নিরাপদ রাখতে সংশ্লিষ্ট সকল সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করা এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।