আজ বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভ প্রবারণা পূর্ণিমা ।
তাপস ত্রিপুরা
জেলা প্রতিনিধি খাগড়াছড়ি।
বিশ্বের বৌদ্ধ ধর্মাবলম্বীদের আজ শুভ প্রবারণা পূর্ণিমা একটি ধর্মীয় ঐতিহাসিক দিন। আগামীকাল কাল থেকে শুরু হবে প্রতিটি বৌদ্ধ বিহারে মাসব্যাপী কঠিন চীবর দান। প্রতি বছর প্রবারণা পূর্ণিমা আগ পর্যন্ত তিনমাস ব্যাপী বৌদ্ধ ভিক্ষুরা বর্ষাবাস পালন করে থাকেন। এই বর্ষাবাস শেষ হওয়ার পর প্রবারণা পূর্ণিমার মধ্য দিয়ে কঠিন চীবর দানের উৎসবের মাসব্যাপী পূন্যদান করার সুযোগ হয় পৃথিবীর সকল প্রাণীর। ধর্মীয় এই আনন্দ উৎসবের মধ্য দিয়ে গড়ে উঠে মানব জাতির ভ্রাত্তৃত্ত্বের বন্ধন। মাসব্যাপী বিশ্বের প্রতিটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রতিটি কঠিন চীবর দান অনুষ্ঠানে উচ্চারিত হয় " সব্বে সত্ত্বা সখিতা হোন্ত" জগতের সকল প্রাণী সূখী হোক।