ধামইরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম
প্রতিষ্ঠাবার্ষিকী
উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান
পদপ্রার্থী আলহাজ্ব মোঃ রুহুল আমিন
মোঃ জিহান বাবু ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
সংগ্রাম, সাফল্য ও গৌরবের দীর্ঘ পথপরিক্রমায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হতে যাচ্ছে।
এ উপলক্ষে নওগাঁর ধামইরহাট উপজেলার সর্বস্তরের যুবদল নেতাকর্মী ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আসন্ন ধামইরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী, ধামইরহাট উপজেলা যুবদলের সাবেক দুইবারের আহ্বায়ক আলহাজ্ব মো: রুহুল আমিন।
আসন্ন ২৭ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল ও সার্থক হোক—এই কামনা করে তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের অধিকার রক্ষা এবং যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করতে যুবদলের ভূমিকা অনন্য।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে এবং দেশনায়ক তারেক রহমানের দিকনির্দেশনায় ধামইরহাট উপজেলার প্রতিটি জনপদে যুবদল অতীতেও রাজপথে ছিল, ভবিষ্যতেও জনগণের যেকোনো অধিকার আদায়ের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করবে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনি ধামইরহাট উপজেলাসহ দেশবাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেন।