শরীয়তপুরের যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মাসুম তালুকদার
শরীয়তপুর প্রতিনিধিঃ
শরীয়তপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে জেলা যুবদলের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ গ্রহণ করেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেল ৫টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ মার্কেটের সামনে গিয়ে শেষ হয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
শরীয়তপুর জেলা
যুবদলের সভাপতি জামাল উদ্দিন বিদ্যুতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল কবির মৃধা এর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা সরদার একেএম নাসির উদ্দীন কালু।
এ সময় জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি লিয়াকত হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি নাজমুল হক বাদল ও সাংগঠনিক সম্পাদক আতিক মোল্লাসহ বিএনপি
ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।