ঠাকুর গাঁও এ ২৮ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন ২০২৬ঃ
আকতারুল হক প্রধান
স্টাফ রিপোর্টার।
২৮ অক্টোবর ২০২৬ইং তারিখে “নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস–২০২৬ উপলক্ষে র্যালি ও সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুর গাঁও জেলার জেলা প্রশাসক জনাব মোহাম্মদ রফিকুল হক।
জেলা প্রশাসনের নেতৃত্বে
সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে নিরাপদ সড়ক নিশ্চিত করতে ট্রাফিক আইন মেনে চলা, নির্ধারিত গতিসীমা অনুসরণ এবং চালক ও পথচারীদের দায়িত্বশীল আচরণের ওপর গুরুত্বারোপ করা হয়।
সবার সম্মিলিত সচেতনতা ও দায়িত্বশীল আচরণই পারে সড়ক দুর্ঘটনা কমিয়ে নিরাপদ সড়ক নিশ্চিত করতে। নিরাপদ সড়ক গড়তে আসুন, নিজে সচেতন হই, অন্যকে সচেতন করি। জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী ও সংশ্লিষ্ট সকলেই অংশ গ্রহণ করেন।