কটিয়াদীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে জাতীয় যুব দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত।
অসিম উদ্দিন কটিয়াদী প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী কটিয়াদী উপজেলা শাখার যুব বিভাগের উদ্যোগে জাতীয় যুব দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব বিভাগের সভাপতি আলী হোসেন রনি কাউছারী। সভা সঞ্চালনা করেন উপজেলা যুব বিভাগের সেক্রেটারি মুস্তাকিম হাসান।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মাহমুদুল হাসান।
এ সময় আরও বক্তব্য রাখেন মুনায়েম খান, মোস্তফিজুর রহমান সাব্বির, মো. নয়ন মিয়া, ইসরাইল মিয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা জাতীয় যুব দিবসের তাৎপর্য তুলে ধরে যুবসমাজের নৈতিক উন্নয়ন, দেশ ও সমাজ গঠনে যুবকদের দায়িত্বশীল ভূমিকা এবং ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।