কটিয়াদীতে ১৫ কোটি টাকা ব্যয়ে ৯ কিলোমিটার রাস্তা শুভ উদ্বোধন করেন এমপি জালাল উদ্দিন।
মোঃ মফিজউদ্দিন নয়ন
ষ্টাফ রিপোর্টার
কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে ৯ কিলোমিটার দীর্ঘ একটি গুরুত্বপূর্ণ সড়কের রক্ষণাবেক্ষণ কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সড়কটির রক্ষণাবেক্ষণ কাজের উদ্বোধন করেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নে জেলা এলজিইডির আওতায় কটিয়াদী হেডকোয়ার্টার থেকে পিরিজপুর জিসি ভায়া অড়িয়াধর পর্যন্ত সড়কটির রক্ষণাবেক্ষণ করা হবে। সড়কটি উপজেলার জালালপুর ও লোহাজুরি ইউনিয়নের গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপ, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইসরাইল মিঞা, উপজেলা এলজিইডি কর্মকর্তা ইহতেশামুল হক, কটিয়াদী প্রেসক্লাবের সভাপতি মোবারক হোসেন সহ-সভাপতি মোঃ মফিজউদ্দিন নয়ন
এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি শফিকুল ইসলাম শফিক, মিজানুর রহমান স্বপন, শফিকুর রহমান বাদল, শেখ জসিম উদ্দিন মেনু, শরাফ উদ্দিন লস্কর ও আতিকুর রহমান আতিক; কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম; উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ফুলু, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, হাজী মোহাম্মদ আলী উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুল আলম মাসুদ ও সদস্যসচিব রফিকুল ইসলাম সেতু উপজেলা ছাত্রদলের সভাপতি হাসিব শফিকুল ইসলাম শ্যামল নজরুল ইসলাম মামুনুর রশিদ মামুন ইমরান হোসেন সজীব সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। মোঃ মফিজউদ্দিন নয়ন
ষ্টাফ রিপোর্টার