৪৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের শিক্ষানবিশ সহকারী কমিশনারগণের ওরিয়েন্টেশন কোর্সে ‘Bangladesh Police: At a Glance’ শীর্ষক সেশন পরিচালনা করলেন ডিআইজিঃ
আকতারুল হক প্রধান
স্টাফ রিপোর্টার।
আজ ০৫ নভেম্বর ২০২৬ইং তারিখে বিভাগীয় কমিশনারের কার্যালয়, রংপুরের সভাকক্ষে ৪৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের শিক্ষানবিশ সহকারী কমিশনারগণের ওরিয়েন্টেশন কোর্স-২০২৬ অনুষ্ঠিত হয়। উক্ত কোর্সে ‘Bangladesh Police: At a Glance’ শীর্ষক গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করেন ডিআইজি রংপুর রেঞ্জ, রংপুর জনাব মোহাম্মদ আবদুল মাবুদ, বিপিএম।
সেশনে ডিআইজি বাংলাদেশ পুলিশের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য, সাংগঠনিক কাঠামো, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের বহুমুখী ভূমিকা এবং আধুনিক ও জনবান্ধব পুলিশিং ব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা ও সুশাসন প্রতিষ্ঠায় প্রশাসন ও পুলিশ ক্যাডারের মধ্যে পারস্পরিক সমন্বয়, সহযোগিতা এবং টিমওয়ার্কের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
ওরিয়েন্টেশন কোর্সে অংশগ্রহণকারী শিক্ষানবিশ সহকারী কমিশনারগণ অত্যন্ত মনোযোগের সঙ্গে সেশনটি অনুসরণ করেন এবং বাংলাদেশ পুলিশ সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা লাভ করেন।
সেশন শেষে ডিআইজি নবীন কর্মকর্তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং দেশ ও জনগণের কল্যাণে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।