খিরনশাল ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার ৭৮ তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত।
জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি : চৌদ্দগ্রাম ঐতিহ্যবাহী খিরনশাল ইসলামীয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার ৭৮ তম বার্ষিক তাফসির মাহফিল অনুষ্ঠিত।
৫ নভেম্বর বৃহস্পতিবার বিকেল থেকেই এ বিশাল তাফসির মাহফিলের কার্যক্রম শুরু হয়।মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহবুবর রহমান এর সভাপতিত্বে প্রধান মুফাসসীর হিসেবে তাফসীর পেশ করেন দেশ বরেন্য আলেম,বিশিষ্ট ইসলামি গবেষক ও শিক্ষাবিদ ড. মোহাম্মদ ফয়জুল হক। বিশেষ মুফাসসীর হিসেবে তাফসীর পেশ করেন দেশ বরেন্য আলেম দ্বীন মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারী।উক্ত মাহফিলে বক্তব্য রাখেন মাদ্রাসা গভর্নিং বডির সহ সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌদ্দগ্রাম উপজেলা সেক্রেটারি মুহাম্মদ বেলাল হোসাইন। উপস্থিত ছিলেন মাওলানা কাজী শহিদুল্লাহ, মাওলানা আব্দুল কাইউম, মাওলানা জাফর আহাম্মদ সহ কমিটির সদস্য বৃন্দ,সাবেক ও বর্তমান শিক্ষক মন্ডলী,এলাকার বিশিষ্ট ব্যাক্তিবর্গ,মাদ্রাসার ছাত্র সহ এলাকার ধর্মপ্রান মুসলমান ও যুবসমাজের ব্যাপক উপস্থিতি মাহফিল কে সাফল্য মন্ডিত করেন।