বোচাগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোভাযাত্রা।
স্টাফ রিপোর্টার
মিজানুর রহমান
দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলায় ৪ নং আটগাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থীর বিশাল মটরসাইকেল শোভাযাত্রায় এলাকায় নির্বাচনী আমেজ বিরাজ করছে। ৫ নভেম্বর বৃহস্পতিবার বিকাল ৫ঘটিকায় উপজেলার আটগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ জিল্লুর রহমানের পক্ষে শতাধীক মটরসাইকেল অত্র ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড প্রদক্ষিন করে মাধবপুর বাজারে এসে শেষ হয়।
এসময় আটগাঁও ইউনিয়ন বি,এন পি ও এলাকার সাধারণ মানুষের দাবী এবারের নিবার্চনে আটগাঁও ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোঃ জিল্লুর রহমান। কেননা, এলাকার উন্নয়নে মোঃজিল্লুর রহমানের অবদান তারা পেয়েছে। এই নিবার্চনী আমেজ সাধারণ মানুষের মাঝে বিএনপিকে আরো শক্তিশালী করে তুলছে।
এব্যপারে মোঃ জিল্লুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর সাথে আমরাও বলছি ”করব কাজ গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” তাই দেশের আতি সাধারণ মানুষের আকাংখা থেকেই আমি আমার এলাকার চেয়ারম্যান প্রার্থী হবার সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলবি,এন,পি আমাকে সমর্থন করবে।